এসএসসি ও দাখিল গণিত MCQ Practice Quiz | পরীক্ষার প্রস্তুতির সম্পূর্ণ গাইড | StudyBD
গণিতে ভালো নম্বর পেতে হলে শুধু সূত্র মুখস্থ করলেই হবে না, বারবার অনুশীলন করা জরুরি। অনেক শিক্ষার্থী অঙ্ক পারে কিন্তু পরীক্ষার হলে সময়ের অভাবে ভুল করে। এই সমস্যা দূর করতে আমরা নিয়ে এসেছি এসএসসি ও দাখিল গণিত MCQ Practice Quiz।
এই প্রস্তুতিমূলক কুইজে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান থেকে বোর্ড পরীক্ষার আদলে ৩০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন রাখা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং সময় ৩০ মিনিট। কুইজটি মোবাইল ও ল্যাপটপ দুটোতেই দেওয়া যাবে।
এই টেস্টের সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো, তুমি যখন কোনো অপশনে ক্লিক করবে, সাথে সাথে সঠিক উত্তরের বাটনটি সবুজ কালার হয়ে যাবে। এতে তুমি তাৎক্ষণিক বুঝতে পারবে তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। ভুল হলে সাথে সাথে সঠিক সূত্র ও সমাধান দেখে শিখে নিতে পারবে। নিজের দুর্বল অধ্যায় চিহ্নিত করতে এবং চূড়ান্ত পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে এখনই কুইজটি শুরু করো।
📖 ASOBOIPORI.COM • কুইজ
এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৬
এসএসসি সাধারণ গণিত: পূর্ণাঙ্গ প্রস্তুতি ৩০টি MCQ স্পেশাল মডেল টেস্ট
প্রশ্ন সংখ্যা: 30টি | সময়: 30 মিনিট | পাস মার্ক: 70%
উৎস: Asoboipori.com
মোট প্রশ্ন: 30
শিক্ষার্থীদের জন্য পরামর্শ
প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতির ওপর তৈরি এই ৩০টি এসএসসি ও দাখিল গণিত MCQ Practice Quiz শুধুমাত্র তোমাদের নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য। এখানে দেওয়া প্রশ্নগুলোই চূড়ান্ত পরীক্ষায় আসবে এমন কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। এর মূল উদ্দেশ্য হলো তোমরা কতটুকু শিখেছো তা নিজেরাই বুঝতে পারা এবং দুর্বলতাগুলো চিহ্নিত করা।
তাই এই কুইজের ওপর নির্ভর না করে বাসায় বেশি বেশি অনুশীলন করো, মূল বই ভালোভাবে পড়ো এবং নিয়মিত মডেল টেস্ট দাও। তোমাদের সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা।
