ভালো রেজাল্ট করার দোয়া ও পড়াশোনার সঠিক নিয়ম | সফলতার সম্পূর্ণ গাইড | শিক্ষার্থী বন্ধু
ভালো রেজাল্ট করা প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন। শুধু সারা রাত জেগে পড়লেই ভালো রেজাল্ট হয় না। ভালো রেজাল্টের জন্য দরকার সঠিক নিয়মে পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং আল্লাহর কাছে দোয়া। অনেক শিক্ষার্থী পড়াশোনা করে কিন্তু দোয়ার কথা ভুলে যায়। আবার অনেকে শুধু দোয়া করে কিন্তু পড়াশোনা করে না। সফলতা পেতে হলে দুটোরই সমন্বয় প্রয়োজন। আজকের এই পোস্টে আমরা জানবো ভালো রেজাল্ট করার দোয়া ও পড়াশোনার সঠিক নিয়ম সম্পর্কে।
ভালো রেজাল্ট করার জন্য দোয়া কেন জরুরি
আমরা যতই চেষ্টা করি না কেন, সফলতা আসে আল্লাহর পক্ষ থেকে। পড়াশোনা হলো আমাদের চেষ্টা আর দোয়া হলো আল্লাহর সাহায্য চাওয়া। যখন চেষ্টার সাথে দোয়া যুক্ত হয় তখন সফলতা সহজ হয়। তাই পড়তে বসার আগে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- পড়াশোনার আগে ও পরে কোন দোয়াগুলো পড়বেন।
- পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে।
- মনে রাখার শক্তি বাড়ানোর দোয়া কি
- পড়তে বসার আগে এই দোয়াটি পড়তে পারেন
রাব্বি জিদনি ইলমা অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এই দোয়াটি প্রতিদিন পড়লে জ্ঞান বৃদ্ধি পায় এবং পড়া মনে থাকে।
পড়া সহজ হওয়ার দোয়া কোনটি, অনেক সময় পড়া কঠিন মনে হয়। তখন এই দোয়াটি পড়ুন
রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর অর্থ হে আল্লাহ সহজ করে দিন কঠিন করবেন না এবং কল্যাণের সাথে শেষ করুন।
পরীক্ষার হলে যাওয়ার আগে কোন দোয়া পড়বেন, পরীক্ষার হলে যাওয়ার আগে এই দোয়াটি পড়লে ভয় দূর হয়
আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলা অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয় এবং আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন।
ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনার সঠিক নিয়ম কি
শুধু দোয়া করলেই হবে না, পড়াশোনার সঠিক নিয়মও মানতে হবে। টপাররা কিভাবে পড়ে তা জানলে আপনিও ভালো রেজাল্ট করতে পারবেন।
সঠিক রুটিন কিভাবে তৈরি করবেন
রুটিন ছাড়া ভালো রেজাল্ট অসম্ভব। একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করুন।
১. সকালে কঠিন বিষয় পড়ুন
ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। এই সময়ে গণিত, ইংরেজি গ্রামার বা বিজ্ঞানের কঠিন অধ্যায় পড়ুন।
২. বিকালে কি পড়বেন
বিকালে হালকা বিষয় বা যা সকালে পড়েছেন তা রিভিশন দিন। বিকালে নতুন কঠিন বিষয় না পড়াই ভালো।
৩. রাতে রিভিশন কেন জরুরি
রাতে ঘুমানোর আগে সারাদিন যা পড়েছেন তা ২০ মিনিট মনে করার চেষ্টা করুন। এই পদ্ধতিতে পড়া দীর্ঘদিন মনে থাকে।
মনোযোগ দিয়ে পড়ার কৌশল কিঃ অনেক ছাত্র ঘণ্টার পর ঘণ্টা পড়ে কিন্তু মনোযোগ থাকে না। ফলে পড়া মনে থাকে না।
মনোযোগ বাড়াবেন কিভাবেঃ পড়ার সময় মোবাইল দূরে রাখুন। ৫০ মিনিট পড়ে ১০ মিনিট বিরতি নিন। এই পদ্ধতিকে পমোডোরো পদ্ধতি বলে। এতে মনোযোগ অনেক বাড়ে।
লিখে পড়ার উপকারিতা কি
শুধু চোখ দিয়ে পড়লে ২০ ভাগ মনে থাকে আর লিখে পড়লে ৮০ ভাগ মনে থাকে। তাই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র এবং সাল অবশ্যই খাতায় লিখে পড়ুন।
সফলতার জন্য কোন অভ্যাসগুলো ত্যাগ করবেন
ভালো রেজাল্ট করতে চাইলে কিছু বদ অভ্যাস ত্যাগ করতে হবে।
রাত জেগে পড়া কি উচিত
মোটেও না। রাত জাগলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় এবং পরের দিন কিছুই মনে থাকে না। প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমানো জরুরি। রাত ১১টার মধ্যে ঘুমিয়ে ভোরে উঠুন।
মুখস্থ না করে বুঝে পড়বেন কিভাবে
না বুঝে মুখস্থ করলে পরীক্ষার হলে ভুলে যাবেন। আগে বিষয়টি ভালো করে বুঝুন। ইউটিউবে ভিডিও দেখুন বা শিক্ষকের সাহায্য নিন। তারপর নিজের ভাষায় খাতায় লিখুন।
পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার গোপন টিপস কি
ভালো করে পড়েও অনেকে পরীক্ষায় ভালো নম্বর পায় না। কারণ লেখার কৌশল জানে না।
খাতা সুন্দর করবেন কিভাবে
খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কাটাকাটি কম করুন। প্যারা করে লিখুন। গুরুত্বপূর্ণ লাইন নীল কালি দিয়ে আন্ডারলাইন করুন। শিক্ষকের খাতা দেখতে ভালো লাগলে নম্বর বেশি দেন।
সময় ভাগ করে লিখবেন কিভাবে
পরীক্ষার শুরুতে সময় ভাগ করে নিন। যে প্রশ্ন ভালো পারেন সেটি আগে লিখুন। শেষ ১০ মিনিট রিভিশনের জন্য রাখুন।
শিক্ষার্থী বন্ধুরা সব শেষ কথা
ভালো রেজাল্ট করার দোয়া ও পড়াশোনার সঠিক নিয়ম এই দুটি একে অপরের পরিপূরক। শুধু পড়লেই হবে না, আল্লাহর কাছে সাহায্যও চাইতে হবে। আবার শুধু দোয়া করে বসে থাকলেও হবে না, কঠোর পরিশ্রম করতে হবে। আজ থেকেই সঠিক নিয়মে পড়াশোনা শুরু করুন এবং প্রতিটি পড়ার আগে দোয়া করুন। ইনশাআল্লাহ সফলতা আসবেই।
আপনাদের জিজ্ঞাসা ও আমাদের উত্তর
প্রশ্ন ১: ভালো রেজাল্ট করার জন্য কোন দোয়া পড়তে হয়?
উত্তর: পড়তে বসার আগে "রাব্বি জিদনি ইলমা" এবং পড়া সহজ হওয়ার জন্য "রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির" দোয়াটি পড়ুন। এতে মনোযোগ বাড়ে এবং পড়া মনে থাকে।
প্রশ্ন ২: পড়াশোনার সঠিক নিয়ম কি?
উত্তর: ভোরে কঠিন বিষয় পড়ুন, প্রতিদিন ৫০ মিনিট পড়ে ১০ মিনিট বিরতি নিন এবং গুরুত্বপূর্ণ বিষয় লিখে পড়ুন। রাত না জেগে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমান।
প্রশ্ন ৩: শুধু দোয়া করলেই কি ভালো রেজাল্ট হবে?
উত্তর: না, শুধু দোয়ায় হবে না। দোয়ার সাথে কঠোর পরিশ্রম ও সঠিক নিয়মে পড়াশোনা করতে হবে। চেষ্টা ও দোয়া দুটো একসাথে থাকলেই সফলতা আসে।


Best way to have good numbers in exam. Believe Allah and pray. Good advise.🌹
Best way to have good numbers in exam. Believe Allah and pray. Good advise.🌹
খুব ভালো উদ্যোগ।এখানে খুব সুন্দর ভাবে পড়াশোনা করা যায়।আপনাদের ধন্যবাদ।
পড়াশোনা করার জন্য খুব সুন্দর একটা ওয়েবসাইট। ধন্যবাদ আপনাদের।
এই ওয়েবসাইট এতোদিন কই ছিল।অনেক কিছু শিখার আছে।বিশেষ করে Students দের।
ভালো রেজাল্ট করার জন্য লেখাপড়া যেমন জরুরি তেমনি দোয়া ও জরুরি! সঠিক টাইমটেবিল ফলো করলে ভালো রেজাল্ট করা সম্ভব!!
দোয়া ও পরিশ্রম—দুটোর সমন্বয় নিয়ে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী কিছু টিপস আছে। ইনশাআল্লাহ অনেকের কাজে আসবে।
মনোযোগ সহকারে পড়ার ও সহজে মুখস্ত করার জন্য অনেক উপকারী টিপস
Mind-blowing helpful for everyone
read with the name of ALLAH