Facebook Marketing Course Bangla - ফ্রিতে শিখুন, ঘরে বসে ইনকাম করুন
ফেসবুক দিয়ে কি সত্যিই ইনকাম করা যায়? এই প্রশ্নটা এখন বাংলাদেশের প্রায় প্রতিটি তরুণের মনে ঘুরছে। কেউ ফেসবুক পেজ খুলে ব্যবসা করতে চায়, কেউ অন্যের ব্যবসার মার্কেটিং করে ইনকাম করতে চায়, আবার কেউ ফ্রিল্যান্সিং করে ডলার আয় করতে চায়। সবগুলো কাজের জন্য একটাই জিনিস দরকার, সেটা হলো সঠিকভাবে ফেসবুক মার্কেটিং শেখা।
আজকের এই পোস্টে আমরা ফেসবুক মার্কেটিং কোর্স বাংলা ভাষায় সম্পূর্ণ গাইড আকারে আলোচনা করবো, যাতে আপনি ঘরে বসে ফ্রিতে শিখে ইনকাম শুরু করতে পারেন। এই পোস্টটা আপনার জন্য একটা ফেসবুক ইনকাম বই হিসেবে কাজ করবে, যেটা আপনি নিচে দেওয়া PDF আকারে সংরক্ষণ করে বারবার পড়তে পারবেন।
ফেসবুক মার্কেটিং কি এবং কেন শিখবেন?
ফেসবুক মার্কেটিং মানে শুধু পোস্টে লাইক পাওয়া নয়। ফেসবুক মার্কেটিং মানে সঠিক মানুষের কাছে সঠিক প্রোডাক্ট সঠিক সময়ে পৌঁছে দেওয়া। বাংলাদেশে এখন প্রায় ৬ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে আপনার কাস্টমারও আছে।
অনেকেই মনে করেন ফেসবুক মার্কেটিং মানেই বুস্ট করা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বুস্ট হলো মার্কেটিং এর খুব ছোট একটা অংশ। আসল মার্কেটিং হলো কনটেন্ট তৈরি করা, মানুষের বিশ্বাস অর্জন করা, মেসেজের উত্তর দেওয়া, পেজের ব্র্যান্ডিং করা আর তারপর বিজ্ঞাপন দিয়ে বিক্রি বাড়ানো। যারা এই পুরো প্রক্রিয়াটা শিখে, তারাই ফেসবুক থেকে নিয়মিত ইনকাম করতে পারে।
ফেসবুক মার্কেটিং শিখে কত টাকা ইনকাম করা যায়?
এই প্রশ্নটা সবার মনে আসে। সত্যি কথা হলো, ইনকামটা নির্ভর করে আপনার দক্ষতার উপর।
একজন বিগিনার মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারে শুধু ২ থেকে ৩ টা পেজ ম্যানেজ করে। একজন এক্সপার্ট মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার বেশি ইনকাম করে ফেসবুক অ্যাডস ম্যানেজ করে।
ইনকামের রাস্তাগুলো দেখে নিন। প্রথমত, নিজের ব্যবসার প্রোডাক্ট ফেসবুকে বিক্রি করে ইনকাম করা যায়। দ্বিতীয়ত, অন্যের ব্যবসার ফেসবুক পেজ ম্যানেজ করে মাসিক বেতনে কাজ করা যায়। তৃতীয়ত, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস বিক্রি করে ডলারে ইনকাম করা যায়। চতুর্থত, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কমিশন পাওয়া যায়।
যারা চাকরির পাশাপাশি ইনকাম করতে চান, তারা FDR এর হিসাব করেও দেখতে পারেন, কত টাকা জমালে কত সুদ পাবেন।
ফেসবুক মার্কেটিং কোর্স বাংলা ভাষায় কোথায় শিখবেন?
বাংলাদেশে এখন ফেসবুক মার্কেটিং শেখার অনেক জায়গা আছে। কেউ অনলাইনে শেখায়, কেউ অফলাইনে শেখায়। কেউ ফ্রিতে শেখায়, কেউ টাকা নিয়ে শেখায়। আপনার জন্য কোনটা ভালো হবে, সেটা আপনার বাজেট আর সময়ের উপর নির্ভর করে।
আমার পরামর্শ হলো, প্রথমে ফ্রিতে বেসিকটা শিখুন। ইউটিউব আর এই ধরনের ব্লগ পোস্ট থেকে বেসিকটা শিখুন। বেসিকটা শেখার পর যখন মনে হবে আপনি সত্যিই এই লাইনে ক্যারিয়ার করবেন, তখন টাকা দিয়ে অ্যাডভান্স কোর্স করবেন। এতে আপনার টাকা নষ্ট হবে না।
১০ মিনিট স্কুলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কোর্স আছে। সেখানে বেসিক ধারণা পাওয়া যায়। কিন্তু আপনি যদি ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হতে চান, তাহলে শুধু বেসিক কোর্স দিয়ে হবে না। আপনাকে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করতে হবে।
ফ্রি PDF গাইড ডাউনলোড করুন
আপনাদের সুবিধার জন্য এই সম্পূর্ণ গাইডটা PDF আকারে বানিয়ে রেখেছি। মোবাইলে অফলাইনে থাকলেও আপনি পড়তে পারবেন। প্রতিদিন ঘুমানোর আগে ১০ মিনিট এই বইটা পড়ুন।
ফেসবুক মার্কেটিং কোর্সের সম্পূর্ণ সিলেবাস কি কি থাকা উচিত?
একটা ভালো কোর্সে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। যদি কোনো কোর্সে এই বিষয়গুলো না থাকে, তাহলে বুঝবেন কোর্সটা অসম্পূর্ণ।
১. ফেসবুক পেজ সেটআপ
প্রথমে শিখতে হবে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো, ক্যাটাগরি, হোয়াটসঅ্যাপ বাটন, কল বাটন সবকিছু সঠিকভাবে সেট করতে হবে। পেজের নাম আর ইউজারনেম এমন হতে হবে, যাতে মানুষ সহজে খুঁজে পায়।
২. কনটেন্ট মার্কেটিং
ফেসবুকের প্রাণ হলো কনটেন্ট। ভালো ছবি, ভালো ভিডিও আর ভালো ক্যাপশন ছাড়া কখনো বিক্রি হবে না। আপনাকে শিখতে হবে কিভাবে মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে হয়, কিভাবে রিলস বানাতে হয়, কিভাবে ক্যাপশন লিখলে মানুষ কমেন্ট করে। কনটেন্ট যদি ভালো হয়, তাহলে বুস্ট ছাড়াও অনেক মানুষের কাছে পৌঁছাবে।
৩. ফেসবুক অ্যাডস ম্যানেজার
এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অ্যাডস ম্যানেজার দিয়ে আপনি টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন। বয়স, লোকেশন, আগ্রহ, পেশা দেখে আপনি ঠিক করতে পারবেন কারা আপনার বিজ্ঞাপন দেখবে। এখানে বাজেট সেট করা, অডিয়েন্স তৈরি করা, অ্যাড কপি লেখা, সবকিছু হাতে কলমে শিখতে হবে।
৪. পিক্সেল আর রিটার্গেটিং
যারা আপনার ওয়েবসাইটে ঢুকে কিনে নাই, তাদেরকে আবার বিজ্ঞাপন দেখানোর পদ্ধতিকে রিটার্গেটিং বলে। এটা করার জন্য ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়। বড় বড় ব্যবসায়ীরা এই পদ্ধতিতে সবচেয়ে বেশি বিক্রি করে।
৫. অ্যানালাইটিক্স আর রিপোর্ট
বিজ্ঞাপন দিলেই হবে না। কোন বিজ্ঞাপন কত টাকায় কত বিক্রি এনে দিলো, সেটা হিসাব করতে হবে। এটাকে রিটার্ন অন অ্যাড স্পেন্ড বলে। এই হিসাবটা শিখলে আপনি ক্লায়েন্টের কাছে নিজের দাম বাড়াতে পারবেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং কি একই জিনিস?
না, দুইটা এক জিনিস নয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বড় একটা ছাতার মতো। এর ভেতরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লিংকডইন সবকিছু আছে। আর ফেসবুক মার্কেটিং হলো শুধু ফেসবুক নিয়ে।
আমার পরামর্শ হলো, প্রথমে শুধু ফেসবুকটা ভালো করে শিখুন। ফেসবুকটা ভালো করে শিখলে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং এমনিতেই শিখে যাবেন, কারণ তিনটাই একই কোম্পানির। একসাথে সবকিছু শিখতে গেলে কোনোটাই ভালো করে শেখা হয় না।
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং কোর্সের ফি কত?
সাধারণত ফ্রি কোর্স থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত কোর্স আছে। অনলাইন রেকর্ডেড কোর্সের ফি ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে থাকে। লাইভ অনলাইন কোর্সের ফি ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে থাকে। অফলাইন ইনস্টিটিউটে গিয়ে শিখলে ফি ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
কোর্স কেনার আগে দেখবেন, মেন্টর নিজে ফেসবুক অ্যাডস চালায় কিনা, স্টুডেন্টদের রিভিউ কেমন, আর কোর্স শেষে সাপোর্ট দেয় কিনা। এই তিনটা জিনিস ঠিক থাকলে সেই কোর্সটাই আপনার জন্য সেরা।
ফেসবুক মাস্টারি কোর্স বলতে কি বোঝায়?
আজকাল অনেক জায়গায় ফেসবুক মাস্টারি কোর্স নামে কোর্স দেখা যায়। মাস্টারি মানে হলো একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু। এই ধরনের কোর্সে সাধারণত ৫০ থেকে ১০০ টা ক্লাস থাকে। এখানে পেজ সেটআপ থেকে শুরু করে অ্যাডস স্কেলিং পর্যন্ত শেখানো হয়।
আপনি যদি মাস্টারি কোর্স করতে চান, তাহলে সময় নিয়ে করবেন। তাড়াহুড়া করে ৭ দিনে মাস্টার হওয়া যায় না। প্রতিদিন ১ থেকে ২ ঘণ্টা করে ৩ মাস প্র্যাকটিস করলে আপনি সত্যিকারের মাস্টার হতে পারবেন।
গুগল অ্যাডস কি ফেসবুক মার্কেটিং এর সাথে শিখতে হবে?
ফেসবুক অ্যাডসে মানুষকে বিজ্ঞাপন দেখিয়ে আগ্রহ তৈরি করা হয়। আর গুগল অ্যাডসে যারা আগে থেকেই কিছু কিনতে চায়, তাদের সামনে বিজ্ঞাপন দেখানো হয়। দুইটার কাজ দুই রকম। প্রথমে ফেসবুকটা শেষ করুন। ফেসবুকে ইনকাম শুরু হলে তারপর গুগল অ্যাডস শিখুন। তাহলে আপনার ইনকাম দ্বিগুণ হবে।
ফেসবুক ইনকাম বই PDF দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন?
শুধু পড়ে কখনো মার্কেটিং শেখা যায় না। এই পোস্টটাকে বই হিসেবে ব্যবহার করুন। প্রতিটা সেকশন পড়ার পর মোবাইলে প্র্যাকটিস করুন।
প্রথম সপ্তাহে একটা ফেসবুক পেজ খুলুন। পেজের নাম, ছবি, বায়ো সব ঠিক করুন। দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন ১ টা করে পোস্ট দিন। ছবি, রিলস আর লেখা পোস্ট মিলিয়ে দিন। তৃতীয় সপ্তাহে ৫০০ টাকা দিয়ে একটা ছোট বুস্ট চালিয়ে দেখুন, কেমন রেজাল্ট আসে। চতুর্থ সপ্তাহে রেজাল্ট দেখে বুঝুন, কোন পোস্ট ভালো চলেছে, কোনটা চলে নাই। এইভাবে ১ মাস প্র্যাকটিস করলে আপনি অনেক ইনস্টিটিউটের ছাত্রদের চেয়ে বেশি শিখে যাবেন।
ফেসবুক মার্কেটিং এ নতুনরা কোন ভুলগুলো করে?
নতুনরা ৩ টা ভুল সবচেয়ে বেশি করে। প্রথম ভুল হলো, পেজ খুলেই বিক্রির পোস্ট দেওয়া। মানুষ প্রথমে আপনাকে চিনে না। তাকে প্রথমে দরকারি তথ্য দিন, তারপর বিক্রি করুন। দ্বিতীয় ভুল হলো, প্রতিদিন বুস্ট করা। বুস্ট করার আগে কনটেন্ট ভালো করতে হবে। কনটেন্ট ভালো না হলে বুস্টে টাকা নষ্ট হবে। তৃতীয় ভুল হলো, একদিন কাজ করে ৭ দিন বসে থাকা। ফেসবুক মার্কেটিং এ ধারাবাহিকতা সবচেয়ে জরুরি। প্রতিদিন অল্প করে হলেও কাজ করতে হবে।
সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ফেসবুক মার্কেটিং শিখতে কত দিন লাগে?
উত্তর: বেসিক শিখতে ১ মাস, আর এক্সপার্ট হতে ৩ মাস প্রতিদিন ১-২ ঘণ্টা প্র্যাকটিস লাগে।
প্রশ্ন: মোবাইল দিয়ে কি ফেসবুক মার্কেটিং শেখা যায়?
উত্তর: হ্যাঁ, পেজ খোলা, কনটেন্ট বানানো, বুস্ট দেওয়া - সবই মোবাইল দিয়ে করা যায়। অ্যাডস ম্যানেজারের অ্যাডভান্স কাজের জন্য কম্পিউটার হলে ভালো হয়।
প্রশ্ন: ফেসবুক মার্কেটিং শিখে কি চাকরি পাওয়া যায়?
উত্তর: হ্যাঁ, এখন অনেক কোম্পানি ফেসবুক পেজ ম্যানেজার, অ্যাডস এক্সপার্ট নিয়োগ দিচ্ছে।
শেষ কথা
ফেসবুক মার্কেটিং কোর্স বাংলা ভাষায় শেখা এখন আর কঠিন নয়। ইচ্ছা থাকলে আপনি ফ্রিতেই শিখতে পারেন। এই পোস্টে দেওয়া সিলেবাস ধরে ৩ মাস প্র্যাকটিস করুন। তারপর নিজের পেজের জন্য কাজ করুন অথবা অন্যের পেজ ম্যানেজ করে ইনকাম শুরু করুন। মনে রাখবেন, যারা আজ ফেসবুক থেকে লাখ টাকা ইনকাম করছে, তারাও একদিন আপনার মতোই শুরু করেছিল। পার্থক্য শুধু একটাই, তারা হাল ছাড়ে নাই।
আপনার বয়সের হিসাব জানতে Age Difference Calculator ব্যবহার করে দেখতে পারেন।
লেখক: মো. মশিউর রহমান
