৩৩১টি পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সহকারী পরিচালক ও মেডিকেল অফিসার সহ IT পদে আবেদন চলছে

বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ ব্যাংকের চাকরি অন্যতম। সুখবর হলো, বাংলাদেশ ব্যাংক ৩৩১টি শূন্যপদে ৩টি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। এই সার্কুলারে সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন), মেডিকেল অফিসার সহ IT ক্যাটাগরিতে বিশাল নিয়োগ দেওয়া হবে।

আপনি যদি স্নাতক বা এমবিবিএস পাশ করে থাকেন, তাহলে আপনার জন্য এটি সুবর্ণ সুযোগ। অনলাইনে আবেদন চলছে ওয়েবসাইটে।


৩৩১টি পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে ৩৩১টি পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - Bangladesh Bank Job Circular


নিয়োগকর্তা: বাংলাদেশ ব্যাংক
পদের সংখ্যা: ৩৩১টি (৩২০+৫+৬)
জব ক্যাটাগরি: ১০+০১+০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিবিএস/ CSE
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ১৬,০০০ থেকে ৬৭,০১০ টাকা (গ্রেড ৬, ৯ ও ১০)
আবেদনের মাধ্যম: অনলাইনে erecruitment.bb.org.bd
আবেদন ফি: ৫০ ও ২০০ টাকা (রকেট পেমেন্ট)

পদের বিবরণ - কোন পদে কতজন?

এই ৩৩১টি পদ ৩টি বিজ্ঞপ্তিতে ভাগ করা হয়েছে।

১. মেডিকেল অফিসার - ৬টি পদ
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং BMDC থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে। SSC থেকে উপরের অন্তত ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদন শেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট

২. সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) - ৫টি পদ
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা এলএলবি সহ এলএলএম। অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।
আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬

৩. ব্যাংকার্স সিলেকশন কমিটির IT পদ - ৩২০টি পদ
এটি সবচেয়ে বড় সার্কুলার।
ক) সিনিয়র অফিসার (IT) - ৩৬ জন
খ) অফিসার (IT) / MIS এবং ICT অফিসার - ২৩১ জন
গ) অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার - ২৮ জন
ঘ) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (IT) - ১৪ জন
ঙ) সহকারী সিস্টেম প্রকৌশলী - ৩ জন
চ) অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর - ২ জন
ছ) অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট (গ্রেড-৬) - ২ জন
জ) প্রোগ্রামার - ১ জন সহ আরও ৩টি পদ

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, CSE, EEE, ICT, Software Engineering, IT বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর। অন্তত ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে।
আবেদন শেষ: ১ সেপ্টেম্বর ২০২৬ (আগামীকাল) - তাই দ্রুত আবেদন করুন।

আবেদন করার নিয়ম

১. প্রথমে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে যান এবং Registration করুন।
২. আপনার জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
৩. পছন্দের পদ সিলেক্ট করে Application Form পূরণ করুন।
৪. ডাচ বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০০ টাকা ফি জমা দিন।
৫. Applicant Copy ডাউনলোড করে সংরক্ষণ করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

সার্কুলার প্রকাশ: ২৯ জুলাই, ১৮ ও ২৪ আগস্ট ২০২৬
আবেদন শুরু: ২৯ জুলাই, ১৯ ও ২৩ আগস্ট ২০২৬
আবেদন শেষ: ১ সেপ্টেম্বর (IT), ২০ সেপ্টেম্বর (সহকারী পরিচালক), ২৭ সেপ্টেম্বর (মেডিকেল অফিসার) ২০২৬

কেন বাংলাদেশ ব্যাংকে আবেদন করবেন?

বাংলাদেশ ব্যাংকের চাকরি শুধু বেতন নয়, এটি একটি সম্মান। এখানে ৯ম গ্রেডে বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং পেনশন সুবিধা রয়েছে। পদোন্নতির সুযোগও খুব দ্রুত।

সতর্কতা: আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল সার্কুলার ভালোভাবে পড়ে নিন। কোনো ভুয়া ওয়েবসাইটে টাকা লেনদেন করবেন না। অফিসিয়াল ওয়েবসাইট https://www.bb.org.bd

পোস্ট সর্ম্পকীয় গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদন
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সিনিয়র অফিসার
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসার জেনারেল
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ bangladesh bank job circular 2026
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url