অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ২০২৬ - স্কুল, কলেজ, অফিস ও গার্মেন্টস | ৪টি নমুনা Word File PDF Downloads
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্কুল, কলেজ, অফিস বা গার্মেন্টসে ছুটির আবেদন পত্র লিখতে হয়। অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে ছুটি মঞ্জুর হয় না। আজকের পোস্টে আমরা অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ২০২৬ এর সঠিক নিয়ম, স্কুল, কলেজ, অফিস ও গার্মেন্টস এর জন্য আলাদা আলাদা ৪টি নমুনা এবং PDF ফাইল নিয়ে আলোচনা করব।
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ২০২৬
একটি সঠিক আবেদনে ৪টি বিষয় অবশ্যই থাকতে হবে। প্রথমে তারিখ ও বরাবর প্রধান শিক্ষক বা ম্যানেজারের নাম। দ্বিতীয়ত বিষয় অংশে স্পষ্টভাবে "অসুস্থতার জন্য ছুটির আবেদন" লিখতে হবে। তৃতীয়ত আপনি কেন অসুস্থ, কতদিন ধরে অসুস্থ এবং কতদিন ছুটি প্রয়োজন তা উল্লেখ করতে হবে। চতুর্থত ডাক্তারের সনদ থাকলে তা উল্লেখ করতে হবে। ছুটির আবেদন সবসময় সংক্ষিপ্ত ও বিনীত ভাষায় লিখতে হবে।
১. স্কুলের জন্য অসুস্থতার ছুটির আবেদন
তারিখ: ৩০ আগস্ট ২০২৬
বরাবর, প্রধান শিক্ষক,
সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়,
গাইবান্ধা
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র, রোল নং ১২। গত রাত থেকে আমার প্রচন্ড জ্বর। তাই আজ বিদ্যালয়ে উপস্থিত হতে পারছি না।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাকে ৩০ ও ৩১ আগস্ট ২ দিনের ছুটি মঞ্জুর করতে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
মো: রহিম,
১০ম শ্রেণি, রোল ১২
২. কলেজের জন্য আবেদন
তারিখ: ৩০ আগস্ট ২০২৬
বরাবর,
অধ্যক্ষ, সরকারি কলেজ,
গাইবান্ধা।
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব,
আমি আপনার কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে গত ২ দিন ধরে বিছানায়। ডাক্তার আমাকে ৩ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির জন্য আবেদন করছি।
বিনীত নিবেদক
মো: আপেল মাহমুদ,
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র,
রোল ১২, সরকারি কলেজ,
গাইবান্ধা।
৩. অফিসের জন্য অসুস্থতার ছুটির আবেদন
এটি চাকুরীজীবিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তারিখ: ৩০ আগস্ট ২০২৬
বরাবর,
ব্যবস্থাপক, এবিসি কোম্পানি লি:,
গুলশান, ঢাকা।
বিষয়: অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত। আমি গতকাল থেকে ভাইরাল জ্বরে আক্রান্ত। ডাক্তার আমাকে ৩ দিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
অতএব, আমাকে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের ছুটি মঞ্জুর করার জন্য অনুরোধ করছি। প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করা হলো।
বিনীত নিবেদক,
মোশিউর রহমান,
আইডি ১২৩৪, এবিসি কোম্পানি লি:,
গুলশান, ঢাকা।
৪. গার্মেন্টস এর জন্য ছুটির আবেদন
তারিখ: ৩০ আগস্ট ২০২৬
বরাবর,
জেনারেল ম্যানেজার,
এক্সওয়াইজেড গার্মেন্টস, গাজীপুর।
বিষয়: অসুস্থতার জন্য ১ দিনের ছুটির আবেদন
জনাব,
আমি আপনার কারখানার সুইং সেকশনের অপারেটর। আমার আজ সকাল থেকে প্রচন্ড জ্বর ও মাথা ব্যথা। ডিউটিতে যোগদান করতে পারছি না। আমাকে আজকের জন্য ১ দিনের ছুটি মঞ্জুর করুন।
বিনীত নিবেদক,
মোঃ মাহবুবার রহমান,
আইডিঃ ২৩৪, এক্সওয়াইজেড গার্মেন্টস,
গাজীপুর।
ইংরেজিতে অসুস্থতার ছুটির আবেদন
Date: 30 August 2026
To, The Manager, ABC Company
Mohammadpur Dhaka.
Subject: Application for sick leave
Sir, I beg to state that I am suffering from fever since last night. The doctor has advised me to take rest for 2 days. So, kindly grant me leave for 2 days from 30th August to 31st August.
Sincerely,
Moshiur Rahman
ABC Company
Mohammadpur Dhaka.
ছুটির আবেদন মঞ্জুর হওয়ার টিপস
১. সবসময় সকালে অফিস টাইমের আগেই আবেদন পাঠান
২. মিথ্যা অসুস্থতার কথা লিখবেন না
৩. ৩ দিনের বেশি ছুটি হলে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট যুক্ত করুন
৪. হোয়াটসঅ্যাপে না দিয়ে ইমেইল বা লিখিত আবেদন দিন
এই পোস্টের নিচে দেওয়া PDF ফাইলে ৪টি নমুনাই Word File আকারে পাবেন। শুধু নাম ও তারিখ পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
প্রয়োজনীয় আরো ছুটির আবেদন পত্র
- অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ক্লাস ৪
- ছুটির জন্য আবেদন পত্র pdf
- অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কোম্পানি
- অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র English
- মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র
- অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র অফিস
