৫০০০ পদে ৫১তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৬ সার্কুলার প্রকাশ | আবেদন শুরু ১ অক্টোবর

 সুখবর! চিকিৎসকদের জন্য বড় সুযোগ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৬ এর সার্কুলার প্রকাশ করেছে। এবার শুধুমাত্র স্বাস্থ্য ক্যাডারে মোট ৫০০০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

৫০০০ পদে ৫১তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৬ সার্কুলার প্রকাশ

বিজ্ঞপ্তিটি ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে bpsc.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়। আপনি যদি MBBS/BDS পাস করে থাকেন, এটাই আপনার জন্য ক্যাডার হওয়ার সুবর্ণ সুযোগ।

এক নজরে ৫১তম বিসিএস (বিশেষ) ২০২৬
প্রতিষ্ঠানবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
মোট পদ৫০০০ টি
পদের নামসহকারী সার্জন ৪৭০০ + সহকারী ডেন্টাল সার্জন ৩০০
গ্রেড ও বেতন৯ম গ্রেড, ২২,০০০ - ৫৩,০৬০ টাকা
বয়সসীমা২১ থেকে ৩২ বছর (০১ সেপ্টেম্বর ২০২৬)
শিক্ষাগত যোগ্যতাMBBS / BDS
আবেদন শুরু০১ অক্টোবর ২০২৬ সকাল ১০টা
আবেদন শেষ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা
আবেদন ফি২০৫ টাকা
আবেদন লিংকbpsc.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১. সহকারী সার্জন - ৪৭০০ টি পদ
যোগ্যতা: MBBS বা সমমানের ডিগ্রি
বিষয় কোড: ৩৯১

২. সহকারী ডেন্টাল সার্জন - ৩০০ টি পদ
যোগ্যতা: BDS বা সমমানের ডিগ্রি
বিষয় কোড: ৩৯২

কারা আবেদন করতে পারবেন?

বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।
কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
নতুন পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। প্রাথমিক মোট বেতন প্রায় ৩৩,০০০ - ৩৬,০০০ টাকা হবে।

৫১তম বিসিএস বিশেষ পরীক্ষার জন্য কিভাবে আবেদন করবেন?

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
Step 1: bpsc.teletalk.com.bd তে গিয়ে 51st BCS অপশনে ক্লিক করুন।
Step 2: ফরমে আপনার নাম, পিতা-মাতার নাম, NID, শিক্ষাগত যোগ্যতার তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
Step 3: ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি (১০০KB) এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর (৬০KB) আপলোড করুন।
Step 4: সাবমিট করে Applicant's Copy ডাউনলোড করুন। সেখানে একটি User ID পাবেন।

SMS এর মাধ্যমে ফি জমা:
User ID পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড থেকে:
`BCS <space> User ID` লিখে 16222 নম্বরে পাঠান।
ফিরতি SMS এ PIN পাবেন, আবার `BCS <space> YES <space> PIN` লিখে 16222 নম্বরে পাঠালেই আবেদন সম্পন্ন হবে।

সতর্কতা: শেষ তারিখে সার্ভার জটিলতা থাকে, তাই ২০ অক্টোবরের আগেই আবেদন করে ফেলুন।

৫১তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৬ সার্কুলার নিয়ে প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন ১: ৫১তম বিসিএস বিশেষ ২০২৬ এ কত পদে নিয়োগ হবে?
উত্তর: মোট ৫০০০ পদে। এর মধ্যে সহকারী সার্জন ৪৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

প্রশ্ন ২: ৫১তম বিসিএস বিশেষ পরীক্ষার আবেদন কবে থেকে শুরু?
উত্তর: আবেদন শুরু ১ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টায়।

প্রশ্ন ৩: আবেদনের যোগ্যতা কি?
উত্তর: MBBS/BDS ডিগ্রি থাকতে হবে। বয়স ২১-৩২ বছর। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Next Post Previous Post
1 Comments
  • compuworkc
    compuworkc October 1, 2026 at 12:13 PM

    Onek shundor and informative information share korechen. Thanks😊

Add Comment
comment url